আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন না :-Dr Lony

আপনি যেই হ্যান্ড ওয়াশ বা মাস্ক টি কিনবেন , দোকানে থাকা পাশের হ্যান্ড ওয়াশ বা মাস্ক টি ই হয়তো আপনার পাশের বাড়ির একজন কিনবে। যেই লোক টি সুস্থ থাকলে হয়তো আপনিও সুস্থ থাকবেন। মানুষ তো সামাজিক জীব। আপনি যার থেকে আলু , পটল , ডিম কিনেন সেও যদি আপনার মুখের ওপর ভাইরাস সমবৃদ্ধ হাঁচি দেয় আপনি অসুস্থ হবেন। আপনার রিকশা চালক যদি অসুস্থ হয় আর আপনাকে পিছে রেখে সারাক্ষণ হাঁচি কাশি দেয় তাতেও আপনি অসুস্থ হবেন। আপনার পেপার ওয়ালা যদি ভাইরাস ওয়ালা হাতে আপনাকে পেপার দেয় তাতেও আপনি অসুস্থ হবেন।
তাই আপনি একটা মার্কেট এর সব হ্যান্ড ওয়াস বা মাস্ক কিনে ফেললে যে সুস্থ থাকবেন তা না।
নিজের জন্য যেটুকু দরকার সেটুকু কিনুন আর সবাই কে কিনতে দিন।
এটা এপিডেমিক / ভাইরাল ডিজিজ । আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন না।
নিজেকে এবং আশে পাশের সবাই কে সুস্থ রাখা র মাধ্যমে এই ডিজিজ দূর করতে হয়।
তাই সবাই কে ভালো থাকার সুযোগ দিন।
- Dr Lony

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ