আপনার কি নিজস্ব সাইট আছে?
সেটি ইউজার ফ্রেন্ডলি করুন এখনই
আপনার ব্লগ ধীরে খুলছে কি? অনেক সময় পড়ে, ছবি ঠিকমত দেখা যায় না, বা ব্যবহারকারীরা সাইট ছেড়ে চলে যায়? চিন্তা নেই, আজ আমরা সহজ কিছু পদক্ষেপ দেখব যা আপনার ব্লগকে দ্রুত ও ব্যবহারবান্ধব বানাবে।
বড় ছবি কমপ্রেস করুন
ব্লগের ছবি যদি খুব বড় হয় (1MB বা তার বেশি), ব্রাউজারকে লোড করতে বেশি সময় লাগে।
সমাধান: TinyPNG বা Squoosh ব্যবহার করে ছবি 50%-70% ছোট করুন। JPEG বা WebP ফরম্যাট ব্যবহার করুন, PNG না হলে ভালো।
Lazy Loading ব্যবহার করুন
Lazy Loading মানে হচ্ছে, ব্যবহারকারী স্ক্রোল করলে তখনই ছবি লোড হবে। এতে প্রথমে ব্লগের মূল অংশ দ্রুত দেখায়।
অপ্রয়োজনীয় উইজেট সরান
ব্লগে অনেক উইজেট থাকলে সাইট ধীর হয়। Popular posts, Followers বা Ads উইজেটের সংখ্যা কমান। শুধু গুরুত্বপূর্ণ উইজেট রাখুন।
হালকা ও Responsive Template ব্যবহার করুন
ডিফল্ট Blogger টেমপ্লেট অনেক কোড দিয়ে আসে। Responsive এবং Light-weight Template ব্যবহার করলে সাইট দ্রুত লোড হয়।
CSS ও JS Minify করুন
অপ্রয়োজনীয় কোড সরান বা ছোট করুন। এটি ব্রাউজারকে দ্রুত লোড করতে সাহায্য করে।
0 মন্তব্যসমূহ
Thank you for feedback