মহান বিজয় দিবসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের অনন্য অর্জন

World record



মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে গত ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁওয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক ব্যতিক্রমধর্মী প্যারাশুট জাম্প আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সশস্ত্র বাহিনীর ৫৩ জন প্রশিক্ষিত প্যারাট্রুপার—সর্বমোট ৫৪ জন—একযোগে ৫৪টি জাতীয় পতাকাসহ ফ্রি-ফল প্যারাশুট জাম্প সম্পন্ন করেন।


এই ঐতিহাসিক অভিযানের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক “Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে বিশ্বরেকর্ডধারী ও অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি অর্জন করে—যা এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক পতাকা বহন করে প্যারাশুট জাম্পের অনন্য আন্তর্জাতিক দৃষ্টান্ত।


এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে মহান বিজয় দিবসকে বিশ্বমঞ্চে স্মরণীয় করে তোলে বাংলাদেশের অকুতোভয় সন্তানরা।অভিনন্দন জানায় পুরো দেশবাসীকে এই ঐতিহাসিক অর্জনের জন্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ