আরিফ আজাদের মতো আরও কিছু ইসলামিক বই | আত্মশুদ্ধি ও ঈমান মজবুত করার সেরা বই

জীবনের মোড় ঘুরাতে বইগুলো পড়া উচিত

আরিফ আজাদের মতো ইসলামিক বই


আরিফ আজাদের বই যারা পড়েছেন, তারা জানেন—এই বইগুলো শুধু গল্প নয়, বরং আত্মশুদ্ধি ও ঈমান শক্ত করার শক্তিশালী মাধ্যম। আজ আমরা এমন কিছু ইসলামিক বইয়ের তালিকা দিচ্ছি, যেগুলো পড়লে আপনার চিন্তা, বিশ্বাস ও জীবনদৃষ্টি বদলে যেতে পারে।

•মা, মা, মা এবং বাবা 

লেখক: আরিফ আজাদ

প্রকাশনী: সমকালীন প্রকাশনী 

মূল্য: ২৬০ টাকা 

লাভ: পিতা মাতা ও সন্তানের মত তার সম্পর্ক আরো দৃঢ় হয়, যাদের হৃদয়ে বাবা-মার জন্য ভালোবাসার ঘাটতি দেখা দিয়েছে তাদের জন্য এই বইটি সর্বশ্রেষ্ঠ।

•বেলা ফুরাবার আগে 

লেখক: আরিফ আজাদ

প্রকাশনী: সমকালীন প্রকাশনী 

মূল্য: ৩৬০ টাকা 

লাভ: জীবনের জড়তার জোয়ার ছেড়ে নতুন করে একবার জ্বলে উঠতে 

নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে এই বইটি পড়া উচিত

•প্রশান্তির খোঁজে ১-২

লেখক: ওস্তাদ নোমান আলী খান 

প্রকাশনী: বুকিশ পাবলিকেশন্স 

লাভ: এ বইটি আপনাকে আল কুরআনের বাণীর সাথে নতুন করে পরিচয় করিয়ে দিবে, 

চিন্তার দুয়ারকে প্রসারিত করবে, আমলের প্রশান্তি বৃদ্ধি করবে।

•প্যারাডক্সিক্যাল সাজিদ

লেখক: আরিফ আজাদ

প্রকাশনী: সমকালীন প্রকাশন

মূল্য: ৩০০–৪০০ টাকা

লাভ: যুক্তি দিয়ে ঈমান শক্ত করে, সন্দেহ দূর করে।

•আরজ আলী সমীপে

লেখক: আসিফ আদনান

প্রকাশনী: সমকালীন প্রকাশন

মূল্য: ৩৫০–৪৫০ টাকা

লাভ: নাস্তিক দর্শনের জবাব ও বুদ্ধিবৃত্তিক চিন্তা উন্নত করে।

•রিয়াদুস সালেহীন

সংকলক: ইমাম নববী

বাংলা প্রকাশনী: তাওহীদ পাবলিকেশন

মূল্য: ৬০০–১২০০ টাকা

লাভ: আমল ও চরিত্র গঠনে সহায়ক হাদিস সংকলন।

•লা তাহযান

লেখক: ড. আইয আল-কারনী

বাংলা প্রকাশনী: সিয়ান পাবলিকেশন

মূল্য: ৫০০–৮০০ টাকা

লাভ: হতাশা দূর করে মানসিক প্রশান্তি দেয়।

•মিনহাজুল আবেদীন

লেখক: ইমাম গাজ্জালী

বাংলা প্রকাশনী: তাওহীদ পাবলিকেশন

মূল্য: ৩০০–৫০০ টাকা

লাভ: আত্মশুদ্ধি ও নফস পরিশুদ্ধির পথ দেখায়।


আরো দেখুন 

সেহরি ও ইফতারের সময়সূচি | ইসলামিক ফাউন্ডেশন ২০২৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ