বিটিসিএল এমভিএনও সিম ও ট্রিপল প্লে সেবার পাইলট উদ্বোধন
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন যুগের সূচনা করলো বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) মডেলে এমভিএনও সিম এবং আনলিমিটেড ট্রিপল প্লে সেবা চালুর মাধ্যমে ডিজিটাল সেবাকে আরও সমন্বিত ও সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান।
একটি সিম ও একটি সংযোগের মাধ্যমে ঘরে ও বাইরে একই মানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করা। ব্যবহারকারী ঘরে থাকলে ওয়াই-ফাই এবং বাইরে থাকলে মোবাইল ডেটার মাধ্যমে নির্বিঘ্নে সেবা উপভোগ করতে পারবেন।
এমভিএনও সিম, “আলাপ” অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা, “জীপন” ব্রডব্যান্ড এবং ওটিটি কনটেন্ট—সবকিছু একত্রে নিয়ে একটি সমন্বিত পাইলট সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যা সম্পূর্ণভাবে বিটিসিএলের নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে।
গ্রাহক জরিপের ফলাফল অনুযায়ী ৯০ শতাংশ গ্রাহক মোবাইল ও ব্রডব্যান্ডের যৌথ প্যাকেজকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। এই সেবা বাজারে প্রতিযোগিতা বাড়াবে, সেবার মান উন্নত করবে এবং ডিজিটাল পাইরেসি কমাতে সহায়ক হবে।
আসন্ন নির্বাচনের পরপরই রমনা ও গুলশান এলাকা থেকে বাণিজ্যিকভাবে এই সেবা চালু করা হবে। ভবিষ্যতে ডিভাইস সংযুক্ত কোয়াড-প্লে এবং সারাদেশব্যাপী ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিকভাবে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে এই সেবা চালু করেছে।
এই সেবার আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড মোবাইল ডেটা, GPON ব্রডব্যান্ড, রাউটারসহ আনলিমিটেড ইন্টারনেট এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম “টফি” উপভোগ করতে পারবেন।
ভবিষ্যতে এই সব সেবাকে একীভূত করে কোয়াড-প্লে সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, বিটিসিএলের এই এমভিএনও উদ্যোগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে একটি নতুন অধ্যায় সৃষ্টি করবে এবং একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটালি সংযুক্ত ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
🔹 বিটিসিএল এমভিএনও সিম(BTCL MVNO SIM) ও ট্রিপল প্লে সেবার সুবিধাসমূহ
•
এক সিমেই আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড মোবাইল ডেটা• মোবাইল ও ব্রডব্যান্ড সেবার সমন্বিত প্যাকেজ• ঘরে ওয়াই-ফাই ও বাইরে মোবাইল ডেটায় একই অভিজ্ঞতা• “আলাপ” অ্যাপের মাধ্যমে আইপি কলিং সুবিধা• GPON কানেকশন ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড• জনপ্রিয় ওটিটি কনটেন্ট (নাটক, সিনেমা) দেখার সুযোগ• ডিজিটাল পাইরেসি কমাতে সহায়ক বৈধ কনটেন্ট প্ল্যাটফর্ম• সাশ্রয়ী খরচে একাধিক সেবার সুবিধা• রাষ্ট্রায়ত্ত নিরাপদ ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক
🔹 বিটিসিএল এমভিএনও সিম(BTCL MVNO SIM) কীভাবে পাওয়া যাবে?
•
প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে রমনা ও গুলশান এলাকায় সেবা চালু হবে• বিটিসিএলের নির্ধারিত কাস্টমার কেয়ার ও সেবা কেন্দ্র থেকে সিম সংগ্রহ করা যাবে• জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে সিম নিতে হবে• পরবর্তীতে অনলাইন রেজিস্ট্রেশন ও হোম ডেলিভারি সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে• বাণিজ্যিক উদ্বোধনের পর পর্যায়ক্রমে সারাদেশে এই সেবা সম্প্রসারণ করা হবে
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচন করলো বিটিসিএল। এমভিএনও সিম ও ট্রিপল প্লে সেবার মাধ্যমে এক সিমেই আনলিমিটেড কল, ইন্টারনেট, ব্রডব্যান্ড ও ডিজিটাল কনটেন্ট উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you for feedback