একজন মুসলিমের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া ও আমল
একজন মুমিনের জীবন শুধু নামাজে সীমাবদ্ধ নয়; বরং সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি কাজে আল্লাহর স্মরণ ও সুন্নাহভিত্তিক আমলই তার প্রকৃত পরিচয়। নিচে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ দোয়া ও আমল ধারাবাহিকভাবে তুলে ধরা হলো।
ঘুম থেকে ওঠার পর
দোয়া:
“আলহামদুলিল্লাহিল্লাজী আহইয়ানা বা’দা মা আমাতানা…”
অর্থ: যিনি মৃত্যুর পর আমাদের জীবিত করলেন, তাঁরই প্রশংসা
রেফারেন্স: সহিহ বুখারি
ঘুমাতে যাওয়ার সময়
- ডান কাতে শোয়া
- তিন কুল পড়া
- আয়াতুল কুরসি পড়া
রেফারেন্স: সহিহ বুখারি, মুসলিম
টয়লেটে প্রবেশ ও বের হওয়া
প্রবেশের আগে: “আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।'
অর্থ : 'হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।' রেফারেন্স: বুখারি
বের হয়ে: “গুফরানাকা”
রেফারেন্স: আবু দাউদ, তিরমিজি
অজু করার সময়
- বিসমিল্লাহ বলা
- অজুর পর কালিমা শাহাদাত পাঠ
রেফারেন্স: সহিহ মুসলিম
পাঁচ ওয়াক্ত নামাজ
- সময়মতো নামাজ আদায়
- নামাজ শেষে তাসবিহ, তাহমিদ, তাকবির (৩৩/৩৪ বার)
রেফারেন্স: সহিহ মুসলিম
কুরআন তিলাওয়াত
- প্রতিদিন অন্তত কয়েক আয়াত তিলাওয়াত
- বুঝে পড়ার চেষ্টা
- প্রয়োজনে অর্থসহ পড়া
রেফারেন্স: সূরা মুযাম্মিল: ২০
খাবার গ্রহণের আগে ও পরে
আগে: “আল্লাহুম্মা বারিকলানা ফিমা রাজাকতানা, ওয়াকিনা আজাবান্নার”
পরে: আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়াসাকানা, অজাআলানা মুসলিমিন।
রেফারেন্স: সহিহ বুখারি
ঘর থেকে বের হওয়ার সময়
“বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ…”
রেফারেন্স: আবু দাউদ
বিপদ ও দুশ্চিন্তার সময়
“হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল”
রেফারেন্স: সূরা আলে ইমরান: ১৭৩
সকাল ও সন্ধ্যার যিকির
- আয়াতুল কুরসি
- তিন কুল (৩ বার)
- ইস্তেগফার
রেফারেন্স: সহিহ মুসলিম
চরিত্র গঠনের আমল
- সত্য বলা
- ধৈর্য ধারণ
- ক্ষমাশীল হওয়া
রেফারেন্স: সূরা আহযাব: ২১
উপসংহার
দৈনন্দিন এই ছোট ছোট দোয়া ও আমলগুলো নিয়মিত পালনের মাধ্যমে একজন মুসলিম তার জীবনকে ইবাদতের মধ্যে রূপ দিতে পারে। নিয়ত বিশুদ্ধ থাকলে অল্প আমলও আল্লাহর কাছে অনেক মূল্যবান হয়ে ওঠে।

0 মন্তব্যসমূহ
Thank you for feedback