নোয়াখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প – গরিব ও অসহায়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা
নোয়াখালীর গরিব, অসহায় ও সাধারণ মানুষের জন্য এক আনন্দের সংবাদ। নোয়াখালী যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্পে সকল রোগীর জন্য থাকছে অভিজ্ঞ এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ।
বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সেই বাস্তবতা বিবেচনায় রেখে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দরিদ্র ও সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারেন।
মেডিকেল ক্যাম্পের সময়সূচি
তারিখ: ২৪ জানুয়ারি
বার: শনিবার
সময়: সকাল ১১টা থেকে বিকাল পর্যন্ত
রোগী দেখার স্থান
নোয়াখালী যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশনের অফিস
রতনপুর বাজার, বাঁধের হাট
সদর, নোয়াখালী
চিকিৎসা প্রদান করবেন যেসব অভিজ্ঞ ডাক্তারগণ
এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসকগণ—
ডা. মেহেরুন নিসা – এমবিবিএস, ঢাকা
ডা. নওরীন সুলতানা – এমবিবিএস, চট্টগ্রাম
ডা. জয় সাহা – ডিএমএফ, ঢাকা
ডা. মুজিবুল্লাহ – ডিএমএফ, ঢাকা
ডেন্টাল ডা. মোঃ নুর আলম
এছাড়াও উপস্থিত থাকবেন আরও অন্যান্য অভিজ্ঞ ডাক্তারবৃন্দ
যেসব রোগের ফ্রি চিকিৎসা ও মেডিসিন দেওয়া হবে
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নিচের সকল রোগের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হবে—
সাধারণ মেডিসিন
গাইনি ও অবস (নারী রোগ)
শিশু রোগ
চর্ম ও ত্বক রোগ
দাঁতের রোগ
চোখের রোগ
অন্যান্য সাধারণ ও জটিল রোগ
বিশেষ দ্রষ্টব্য:-আপনারা ফ্রিতে ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারবেন।
🤝 মানবতার পাশে নোয়াখালী যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন
নোয়াখালী যুব ও সমাজকল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের সেই ধারাবাহিক সামাজিক দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
👉 আপনি বা আপনার পরিচিত কেউ অসুস্থ হলে এই সুযোগটি কাজে লাগান।
👉 এই তথ্যটি বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রকৃত উপকারভোগীরা জানতে পারেন।
0 মন্তব্যসমূহ
Thank you for feedback